জগন্নাথপুর প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২০ ১৯:১৭

জগন্নাথপুরে প্রার্থীতা প্রত্যাহার করেননি কেউ, বুধবার প্রতীক বরাদ্দ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে কোনো প্রার্থীই প্রার্থীতা প্রত্যাহার করেনি। আজ মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। ওই দিন মনোনয়নপত্র দাখিলকরা প্রার্থীদের কেউই তাদের মনোনয়ন প্রত্যাহার করেনি। ফলে ভোটের মাঠে লড়বেন তারা সবাই।

উপজেলা নির্বাচন কার্যালয় সুত্র জানায়, আগামি ১৬ জানুয়ারি প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে গত ২০ ডিসেম্বর উপজেলা সহকারি রির্টানিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মেয়র পদে ৫জন প্রার্থী, ৩৯ জন কাউন্সির এবং ৯ জন নারী কাউন্সির প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ২২ ডিসেম্বর যাছাই বাছাই সম্পন্ন হয়। যাছাই বাছাইকালে ১ জন মেয়র প্রার্থী ও ৪ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বিভিন্ন ক্রটি ও মামলা জনিত কারণে বাতিল করা হয়। তবে আপিলে তাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

জগন্নাথপুর উপজেলা সহকারি রির্টানিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ‘কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেখা হবে।’

আপনার মন্তব্য

আলোচিত