৩০ ডিসেম্বর, ২০২০ ১০:৩৬
সিলেট নগরের বন্দরবাজার-চৌহাট্টা সড়ক ও ফুটপাতকে ভাসমান ব্যবসায়ীমুক্ত করার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এই সড়ক ও ফুটপাতকে দখলমুক্ত রাখতে এখানকার হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। নগরের লালদিঘীর পাড়ে খোলা মাঠে পুনর্বাসনের করা হয়ে সহস্রাধিক হকারকে।
সিসিক ও এসএমপির এই উদ্যোগে সফলতাও মিলেছে। তবে সিসিক ও এসএমপির উদ্যোগের পর কৌশল পাল্টে এখনও এই সড়ক ও ফুটপাতে রয়েছে গেছেন কিছু সংখ্যক হকার।
মঙ্গলবার বন্দরবাজার-চৌহাট্টা সড়ক ঘুরে দেখা গেছে, আগের মতো ফুটপাত ও সড়ক দখল করে হকারদের ভিড় নেই। ফুটপাত অনেকটাই ফাঁকা। আগে ফুটপাত ছাপিয়ে সড়কেরও অর্ধেকটা জুড়ে ছিলেন ভাসমান ব্যবসায়ীরা। এদের কেউ কেউ ঠেলা-ভ্যান নিয়ে সড়কে ব্যবসা করতেন আবার কেউ কেউ ফুটপাতে পণ্যের পসরা সাজিয়ে ব্যবসা করতেন।
অবশ্য মঙ্গলবার এরকম ব্যবসা করতে দেখা যায় নি কাউকে। তবে এই সড়কের বিভিন্ন জায়গায় হাতে করে পণ্য নিয়ে বিক্রি করতে দেখা যায় ভাসমান ব্যবসায়ীদের।
নগরের জিন্দাবাজার এলাকায় গিয়ে দেখা যায়, হাতে করে মোজা, টুপিসহ শীতকালীন পেষাক বিক্রি করছেন এক ব্যক্তি। একটি দূরে আরেকজন দাঁড়িয়ে টাওয়াল বিক্রি করতে দেখা যায়। এই সড়কে পুলিশ বা সিটি করপোরেশনের কোনো টিমকে দেখলেই দৌড়ে পার্শ্ববর্তী গলি বা মার্কেটে ঢুকে পড়ছেন তারা। আবার পুলিশ চলে গেলেই চলে আসছেন সড়কে।
নগরের বন্দরবাজার এলাকায় গিয়ে দেখা যায়, একটি টেম্পুতে বসে বসে আছেন কয়েকজন পুলিশ সদস্য। তাদেরকে সামান্য দূরেই ফুটপাতে দাঁড়িয়ে গামছা টাওয়াল বিক্রি করছেন এক ব্যক্তি।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আমরা পেটের দায়ে পুলিশ ও সিটি করপোরেশেনর দৌড়ানি খেয়েও এখানে ব্যবসা করতে আসি।
লালদিঘীর পাড়ের মাঠে জায়গা পাননি বলে জানান এই ব্যক্তি।
সংশ্লিষ্টরা বলছেন, সিসিক ও পুলিশের অভিযানের পাশাপাশি সড়ক হকারমুক্ত রাখতে নগরবাসীকেও সচেতন হতে হবে। সড়ক ও ফুটপাত থেকে পণ্য কিনে নেওয়ার মানসিকতা ত্যাগ করতে হবে।
ভিন্ন কৌশলে সড়ক ও ফুটপাতে হকারদের ব্যবসা চালিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই সড়ক নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে। এই সড়ক ও পার্শ্ববর্তী ফুটপাতে কোনো হকার বসতে দেওয়া হবে না। ইতোমধ্যে এই সড়কের সব হকারদেরই সরিয়ে লালদিঘীর পাড়ের মাঠে নিয়ে যাওয়া হয়েছে। দুই একজন এখন কৌশল পাল্টে ব্যবসা করার চেষ্টা করলে তাদেরও সরিয়ে দেওয়া হবে।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, বন্দরবাজার-চৌহাট্টা সড়ক এখন অনেকটাই হকারমুক্ত। এই সড়কে সার্বক্ষণিক পুলিশ নজরদারিতে রয়েছে। কাউকেই সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করতে দেওয়া হবে না।
আপনার মন্তব্য