মাধবপুর প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২০ ১২:১৪

মাধবপুরে ইয়াবাসহ যুবক আটক

হবিগঞ্জের মাধবপুরে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী-কাশিমনগর সড়কের আরিছপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ছালাম মিয়া (২৮) ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয় বলে মাধবপুর থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

আপনার মন্তব্য

আলোচিত