নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২১ ২০:১৭

প্রাইভেটকারে করে গরু চুরি, আটক ১

সিলেটের খাদিমনগরে প্রাইভেটকারে করে গরু চুরির সময় একজনকে আটক করা হয়েছে। স্থানীয় চা-বাগানের বাসিন্দারা জামাল উদ্দিন (৪৮) নামে ওই ব্যক্তিকে আটক করে  এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

জামাল উদ্দিন জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের মৃত তমছির আলীর ছেলে।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে খাদিমনগর জাতীয় উদ্যান সংলগ্ন বুরজান চা-বাগানের বাসিন্দারা তাকে আটক করেন বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত