জুড়ী প্রতিনিধি

০২ জানুয়ারি, ২০২১ ২২:৫৯

জুড়ীতে মাদকসেবীকে জেল জরিমানা

মৌলভীবাজারের জুড়ীতে এক মাদকসেবীকে দশ হাজার টাকা জরিমানা ও ১দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম এ রায় দেন ।

জানা যায়, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চারালা গ্রামের বাসিন্দা তানভির ডিগিডি (৪৩) নামে ঐ ব্যক্তিকে শুক্রবার দিবাগত রাতে উপজেলা চত্ত্বর এলাকায় মদ্যপান করে মাতাল অবস্থায় জুড়ী থানা পুলিশ তাকে আটক করে। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক মাধ্যমে মাদকদ্রব্য আইনে তাকে দশ হাজার টাকা জরিমানা ও ১দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

তানভির বেলাগাও এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে পার্শ্ববর্তী কুলাউড়া অঞ্চলে কাপড় বিক্রি করত।

 

আপনার মন্তব্য

আলোচিত