গোলাপগঞ্জ প্রতিনিধি

০৩ জানুয়ারি, ২০২১ ১৮:৩৫

গোলাপগঞ্জে শ্বশুর বাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ১

গোলাপগঞ্জে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সালমান খান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী ছত্রিশ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার কর হয়।

সালমান সিলেটের কোতয়ালী থানার পাঠানটুলা গ্রামের মৃত মনসুর খানের পুত্র৷  বর্তমানে বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন।
 
পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানারঅফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী দিক নির্দেশনায় গোলাপগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষে গোলাপগঞ্জ মডেল থানার এসআই খান জালাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশকে নিয়ে মাদক বিরোধী অভিযানে পরিচালনা করে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ
সালমান খানকে গ্রেপ্তার করা হয়। সালমান মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (মামলা নং-০২, তারিখ-০২/০১/২০২১খ্রিঃ) দায়ের করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীকে রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত