মাধবপুর প্রতিনিধি

০৩ জানুয়ারি, ২০২১ ১৯:৪৪

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তি (৪২) নিহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বাঘশাইল নামক স্থানে রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

এ সংবাদ লেখা পর্যন্ত মরদেহের পরিচয় নিশ্চিত করা যায়নি।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বি জানান, কোনো গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি মারা গেছেন। হাইওয়ে পুলিশ খবর পেয়ে লাশ উদ্বার করেছে। স্থানীয়ভাবে জানা গেছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই রাস্তাসহ বিভিন্ন স্থানে তাকে ঘুরাফেরা করতে দেখা যেত।

আপনার মন্তব্য

আলোচিত