তাহিরপুর প্রতিনিধি

০৩ জানুয়ারি, ২০২১ ২০:১২

তাহিরপুরে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

সুনামগঞ্জের তাহিরপুরে র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উপজেলা ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকালে দলীয় কার্যালয় থেকে র‍্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজার দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভায় তাহিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক একেএম নাসের উজ্জ্বলের সভাপতিত্বে ও তাহিরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান জননেতা আনিসুল হক। 

বিশেষ অতিথি ছিলেন তাহিরপুর উপজেলা কৃষক দল সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল মিয়া, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল ইসলাম, ডাঃ হাবীবুর রহমান,উপজেলা যুবদল নেতা এম জিয়াউর রহমান আখঞ্জী,শাহ আলম, তাহিরপুর উপজেলা ছাত্রদল নেতা সাজিদ আহমেদ আরিফ,জুবায়ের আলী আহমেদ, মো. রুবেল মিয়া,সাইদুর রহমান অভি, ওয়াজিউর রহমান শাহী,আলী হাসান লিপসন, মাসুম আহমেদ, বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল হাসান এমিসহ তাহিরপুর উপজেলা ছাত্রদল ও জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

স্বাগত বক্তব্য রাখেন জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা জসিম উদ্দিন চয়ন। 

 

 

আপনার মন্তব্য

আলোচিত