০৪ জানুয়ারি, ২০২১ ০০:৩৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউনিয়নে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।
রবিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ আমির আলী (২৬) নামে ওই ব্যক্তি মারা যান। তার বাড়ি উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের দুর্গানগর গ্রামে৷
নিহত আমিরের ফুফু শাশুড়ী আমেনা বেগম জানান, আজকে আমি সিন্দুরখান বাজারের উত্তর দিকে এক আত্নীয়ের বাসায় বেড়াতে যাওয়ার হঠাৎ আমার মোবাইলে কল আসে আমার বাড়ীতে একটা ঘটনা ঘটেছে৷ আমি এসে দেখি আমার ভাইয়ের মেয়ের জামাই অসুস্থ অবস্থায় রয়েছে তার শ্বশুরবাড়ি সিন্দুরখান ইউনিয়নের নোয়াগাওগ্রামে। গ্রামের লোকজন এসে অসুস্থ অবস্থায় আমিরকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। এসময় নাক এবং মুখে রক্তক্ষরণসহ ডান হাত ভাঙ্গা অবস্থায় ছিলো। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আমিরকে মৃত ঘোষণা করেন৷
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করবো৷ এটি হত্যা না অন্যকিছু তা অধিকতর তদন্ত শেষে বলা যাবে৷
আপনার মন্তব্য