শ্রীমঙ্গল প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০২১ ০১:০৯

শ্রীমঙ্গলে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৮ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় সোমবার (৪ জানুয়ারি) মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোড, চৌমুহনা, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল  রেষ্টুরেন্ট, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ তদারকি অভিযানে ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ করা, ওষুধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কলেজ রোডে অবস্থিত কেয়ার মেডিকেল সার্ভিসেসকে ৬ হাজার টাকা, চৌমুহনা পয়েন্টে অবস্থিত আহমদিয়া ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।  পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড স্যানিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। 

আপনার মন্তব্য

আলোচিত