০৫ জানুয়ারি, ২০২১ ০১:২৭
হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের মধ্য বাজারস্থ লস্কর ম্যানশনে সোমবার সন্ধ্যায় চুনারুঘাটের ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার এর উদ্যোগে কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন - উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, জেলা যুবলীগের নির্বাহী সদস্য বজলুর রশীদ দুলাল, পৌর যুবলীগের আহবায়ক নাজমুল হক বকুল, চুনারুঘাট প্রেসক্লাব সেক্রেটারি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাবেক ছাত্রলীগ নেতা রুমন ফরাজী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক সাইদুল আলমগীর, উপজেলা ছাত্রলীগ নেতা শফিকুজ্জামান রকিব, সাইফুল ইসলাম শিমু, কলেজ ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর তরফদার, শাকিব, মারজান চৌধুরী, পৌর ছাত্রলীগ নেতা শেখ কামাল, সাগর, আরিফ, রাকিব, দুর্জয় প্রমুখ।
আপনার মন্তব্য