০৫ জানুয়ারি, ২০২১ ১৫:৪৭
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সুরমা চা বাগানের একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বসতঘরটি ভস্মীভূত হয়ে গেছে।
পরে খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মাধবপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়।
বাড়ির মালিক শাহিন মিয়া জানান, তার ঘরের আসবাবপত্র, টাকা, স্বর্ণালঙ্কারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তার দাবি, ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক ৭-৮ লক্ষাধিক টাকা।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. হেলাল উদ্দিন চৌধুরী বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানাতে পারেননি তিনি।
আপনার মন্তব্য