তাহিরপুর প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০২১ ১৯:২৪

তাহিরপুরে নৃতাত্ত্বিক ১১টি সংস্থাকে বড় দিনের উপহার প্রদান

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নৃতাত্ত্বিক জনসাধারণের ১১টি সংস্থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বড় দিনের উপহার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান কায্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিটি সংস্থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ২২ হাজার ৩৮৩ টাকার চেক প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

এসময় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপসহকারী প্রকৌশলী সুব্রত দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, ছাত্রলীগ সভাপতি আবুল বাসার, সেলিম আহমেদসহ উপজেলার সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য

আলোচিত