০৫ জানুয়ারি, ২০২১ ২২:২৭
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা সুমন দাস। গত রোববার আওয়ামী লীগের এই উপকমিটি ঘোষণা করা হয়।
সুমন দাসের বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। ঢাকা কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্র রাজনীতির যুক্ত হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্রলীগের প্রচার সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে সুমন দাস বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।
আপনার মন্তব্য