শ্রীমঙ্গল প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০২১ ২০:০৮

শ্রীমঙ্গলে অস্ত্রের মুখে শিক্ষিকার গলার চেইন ছিনতাই

শ্রীমঙ্গলে অস্ত্রের মুখে অর্পণা রাণী পাল নামে এক স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই এর খবর পাওয়া গেছে। বুধবার (৬ জানুয়ারি) দুপুর ১১ টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লয়ারকুল এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাই এর শিকার অর্পণা রাণী পাল পশ্চিম লয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বলে জানা গেছে। এ ঘটনায় অর্পণা রাণী পাল শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন স্কুল শিক্ষিকা প্রতিদিনের মতো শ্রীমঙ্গলের বাসা থেকে সিএনজি অটো রিকশাযোগে স্কুলের যাবার পথে ভূনবীর ইউপি অফিসের পশ্চিম পাশে নেমে পড়েন। পরে পায়ে হেঁটে পশ্চিম লয়ারকুল এর জনৈক গেদু মিয়ার বাড়ির সামনে এলে একটি মোটরসাইকেল আরোহী দুই যুবক তার পথরোধ করে। এ সময় এক যুবক ধারালো ছুরির মুখে অর্পণা রানী পালকেজিম্মি করে ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ছিনতাই হওয়া স্বর্ণের চেইনের মূল্য ৫০ হাজার টাকা বলে দাবি অর্পণা রাণী পালের।

শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন জানান, স্কুল শিক্ষিকা তার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের চিন্হিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

আলোচিত