ছাতক প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০২১ ২১:১৪

ছাতকে নৌকার সমর্থনে পথসভা ও প্রচার মিছিল

সুনামগঞ্জের ছাতক পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম চৌধুরীর সমর্থনে শহরে নৌকার পক্ষে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের মন্ডলীভোগস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামন থেকে নৌকার এ প্রচার মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

এরআগে দুপুর থেকে বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে নেতা-কর্মী ও সমর্থকরা দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। এছাড়া মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শিক্ষক, কারখানা শ্রমিক, রিকশাশ্রমিক, মাইক্রোবাস শ্রমিক, ঠেলাচালক, সিএনজি অটোরিকশা শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন মিছিলে অংশ নেন। প্রচার মিছিলটি শহরের প্রধান সড়ক ধরে মধ্যবাজার, পশ্চিমবাজার, উপজেলা পরিষদ চত্বর, কোর্টরোড হয়ে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় মেয়র প্রার্থী আবুল কালাম চৌধুরী পৌরসভায় বিগত দিনের উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশজুড়ে চলছে উন্নয়নের মহোৎসব। আপনাদের প্রানপ্রিয় ছাতক পৌরসভায়ও উন্নয়নের মহোৎসব চলমান রয়েছে। এছাড়া পৌর এলাকাকে তিলোত্তমা শহরে পরিণত করতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চলমান কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়িত হয়ে ছাতক পৌরসভা একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে রূপ নেবে। তার অসমাপ্ত ও পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৬ জানুয়ারি স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় আবারও ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি আহবান জানান।

উপজেলা আওয়ামী লীগের (একাংশ) যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় বক্তব্য দেন পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অজয় ঘোষ, মুক্তিযোদ্ধা আলকাছ আলী, ওয়ারিছ মিয়া, আমির আলী বাদশা, শাহজাহান মিয়া, ব্যবসায়ী হিরণ মিয়া চৌধুরী, সোনাফর আলী মাষ্টার, হাজী বুরহান উদ্দিন, হাজী আকবর আলী, মীর সামছু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবু সাইদ চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা হাজী আবুল হায়াত, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য শাহীন আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা, রেজা মিয়া তালুকদার, দেওয়ান আবুল কালাম মাষ্টার, হাজী আবুল হায়াত, হাজী ইসাদ আলী, হাজী শামছুল ইসলাম, শাহ ইলিয়াছ, স্বেচ্ছাসেবক লীগের সুনামগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত