সুনামগঞ্জ প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২১ ১৮:৩৯

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নাদের বখতকে জয়ী করতে হবে : ডন

আসন্ন সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে সুনামগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। বৃহস্পতিবার সকাল থেকেই সুনামগঞ্জের প্রবীণ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়ি বাড়ি যান আজিজুস সামাদ আজাদ ডন।

ওইদিন দুপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আইনজীবীদের সাথে মমতবিনিময় করেন তিনি।

এসময় তিনি বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনা যখন সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে নাদের বখতকে মনোনয়ন দিয়েছেন তাহলে বুঝে নিতে হবে তিনি একজন যোগ্য প্রার্থীকেই বেঁচে নিয়েছেন। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নাদের বখতকে জয়ী করতে হবে। এটা এখন আমার আপনার সবার দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘আগামীতে সুনামগঞ্জ পৌরসভার উন্নয়নের জন্য নাদের বখতের পরিকল্পনা অনেক। একটি আধুনিক পৌরসভার গঠনে সে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার বড় ভাই প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুল আপনাদেরই মানুষ ছিলেন। তিনি সুনামগঞ্জ পৌরসভার উন্নয়নে কাজ করে গিয়েছে পেয়েছিলেন আপনাদের সহযোগিতা ও ভালোবাসা। আমি চাই ঠিক নাদের বখতকেও আপনারা এভাবেই সহযোগিতা করবেন আগামী ১৬ জানুয়ারি। আপনাদের সবার কাছে নৌকার জন্য ভোট চাই।’

সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আফতাব উদ্দিন। বক্তব্য রাখেন অ্যাডভোকেট আফতাব উদ্দিন, অ্যাডভোকেট আলী আমজাদ, অ্যাডভোকেট রইছ উদ্দিন, অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, অ্যাডভোকেট সায়েক আহমদ, অ্যাডভোকেট শফিকুল আলম, অ্যাডভোকেট শুকু আলী, অ্যাডভোকেট আক্তারুজ্জামান প্রমুখ।

 

আপনার মন্তব্য

আলোচিত