০৯ জানুয়ারি, ২০২১ ০৪:৪৮
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ দুই কমিটিতে বিয়ানীবাজারের আট নেতার স্থান হয়েছে।
শুক্রবার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
২০১৯ সালের ৪ ডিসেম্বর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন করে চারজনের নাম ঘোষণা করা হয়েছিল। তখন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান আর মহানগর আওয়ামী লীগের সভাপতি হন বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
জেলা আওয়ামী লীগের কমিটিতে বিয়ানীবাজারের যেসকল নেতা স্থান পেয়েছেন তারা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন, নির্বাহী সদস্য হাজী আবদুল হাসিব মনিয়া, নির্বাহী সদস্য সরওয়ার হোসেন, নির্বাহী সদস্য আবদুল বারী ও নির্বাহী সদস্য জাকির হোসেন।
এছাড়া মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন সিটি কাউন্সিলর অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম।
সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার নুরুল ইসলাম নাহিদ এমপি সিলেট জেলা আওয়ামী লীগের পুর্ণাঙ্গ কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন।
আপনার মন্তব্য