০৯ জানুয়ারি, ২০২১ ২১:৪৬
গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমানের (৫০) জানাযা সম্পন্ন হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) বিকেলে গোয়ানঘাটের মিত্রীমহল ফুটবল মাঠে তার জানাযা সম্পন্ন হয়।
এরআগে শনিবার সকাল সাড়ে ৬ টায় লুৎফুর রহমান মৃত্যুবরণ করেন।
জানাযায় অংশ নেন সিলেট সিটি করপোরেশেনরের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, গোয়ানঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জেলা পরিষদ সদস্য রফিকুল হক শাহ জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, গোয়ানঘাট সরকারি কলেজের প্রিন্সিপাল ফজলুল হক, নন্দিরগাও ইউপি চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল, তোয়াকুল ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ, লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান মাহবুব আহমদ, রস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাবউদ্দিন, সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন, সিরাজ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, এডভোকেট জামাল উদ্দিন, আবুল কাসেম, গোলাম আম্বিয়া কয়েস প্রমুখ।
আপনার মন্তব্য