২৪ জানুয়ারি, ২০২১ ১৯:০৬
মৌলভীবাজার জেলার জুড়ীর স্বেচ্ছাসেবী সংগঠন বেলাগাঁও কন্টিনালা যুব ও সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে নির্মিত বসত ঘরে ঠাঁই হলো হামিদা বেগমের। তিনি ওই এলাকার মৃত রজব আলীর স্ত্রী। ঘরটি নির্মাণে ব্যয়ে হয়েছে প্রায় প্রায় ১ লাখ টাকা।
রোববার (২৪ জানুয়ারি) বিকেলে জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হামিদা বেগমের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, জুড়ী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
অন্যদের উপস্থিত ছিলেন যুব ও সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা হারিস মোহাম্মদ, খুরশিদ আলম, সভাপতি মানিক মিয়া, সহ সভাপতি জাহিদ হাসান জমির, সহ সাধারণ সম্পাদক আলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক জমির আলী ও পরিষদের সদস্যবৃন্দ।
আপনার মন্তব্য