জৈন্তাপুর প্রতিনিধি

২৪ জানুয়ারি, ২০২১ ১৯:৫৮

মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করে যাচ্ছে : ইমরান আহমদ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আওয়ামলীগ সরকার উন্নয়ন ও জনকল্যাণে বিশ্বাসী। দেশের মানুষের মৌলিক চাহিদা পূরনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দরিদ্র সীমার নিচে বসবাসকারী জমি নেই ঘর নেই এমন সব পরিবারকে প্রায় লক্ষাধিক ঘর তৈরী করে দিচ্ছে। মুক্তিযোদ্ধারা আমাদের জাতীয় জীবনের এক অনন্য প্রতীক। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মান দিয়ে যাবে।

রোববার (২৪ জানুয়ারী) সকালে জৈন্তাপুর উপজেলা সদরে ৩ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভিত্তিপ্রস্থর স্থাপনকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, সহকারী কমিশিনার (ভূমি) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, স্থানীয় সরকার প্রকৌশলী রামেন্দ্র হোম চৌধুরী, বীর মুুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস, আব্দুর রশিদ, আব্দুল জলিল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শওকত আলী,  জৈন্তপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল,  উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, এম ই ই এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার তানিম আহমদ কাজল ও প্রকল্প পরিচালক মোঃ আলমগীর প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত