নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২১ ১৮:৫৩

গোলাপগঞ্জে এগিয়ে রাবেল

পৌরসভা নির্বাচন

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোপটগ্রহণ শেষে ভোটচ গণণা চলছে। বেসরকারি সূত্রে প্রাপ্ত খবরে, পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল।

চারটি কেন্দ্রের ভোট গণনা শেষে জগ প্রতীকে রাবেল পেয়েছেন ১০৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহামদ পাপলু। তিনি ৪ কেন্দ্রে পেয়েছেন ৩৫২ ভোট।

অপরদিকে, নৌকার প্রার্থী মো. রুহেল আহমদ পেয়েছেন ৫৯ ও ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন পেয়েছেন ২০৮ ভোট।

আজ ৩০ জানুয়ারি (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ পৌরসভায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

৯টি ওয়ার্ড নিয়ে গঠিত গোলাপগঞ্জ পৌরসভার মোট ২২ হাজার ৯শ ১৬ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ১১ হাজার ৬শ ৯৪ জন এবং মহিলা ভোটার ১১হাজার ৩শ ১৯ জন।

গোলাপগঞ্জ পৌর নির্বাচনে ৪জন মেয়র প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত ১০জন মহিলা কাউন্সিলর প্রার্থী ও ৪৭জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার মন্তব্য

আলোচিত