৩০ জানুয়ারি, ২০২১ ২২:১৫
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কীন’র ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি)প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও টিশার্ট উন্মোচন করা হয়। এর মাধ্যমে কীন’র ১৮ তম বর্ষপূর্তি এবং ১৯তম বছরের শুভ সূচনা করে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ইংরেজী বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রয়, বিএমবি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল শোয়েব, ইংরেজি বিভাগের প্রভাষক তানভীর হোসাইন, কীনের বর্তমান সভাপতি সাব্বির আহাম্মদ, সাধারণ সম্পাদক এবিএম আরিফুল বারী খন্দকারসহ সংগঠনের সাবেক-বর্তমান সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা।
এছাড়াও প্রতিবার্ষিকী উপলক্ষে বাস্কেটবল গ্রাউন্ডে কীন স্কুলের শিক্ষার্থীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপত্তার সাথে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিকে দুইদিনব্যাপী এ আয়োজনে দ্বিতীয় দিনে আগামীকাল (৩১ জানুয়ারি) সকাল ১০টায় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি এবং রাত ৮টায় ‘Eighteen years in the triumph of humanity’-শিরোনামে ফেসবুক লাইভ সেশনের আয়োজন করা হবে।
তাছাড়া কীনের এর এই সুদীর্ঘ পথচলায় যারা সাথে ছিলেন তাদের সবাইকে কীন পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সবসময় মানবতার সেবায় সবাই এগিয়ে যাবে এটাই কীনের এর প্রত্যাশা।
উল্লেখ্য, ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই আত্নিক দায়বদ্ধতা থেকে কীন সুবিধাবঞ্চিত, অসহায়, দরীদ্র শিশু-কিশোরদের শিক্ষা কার্যক্রম প্রদান, অসুস্থদের জন্য রক্ত সংগ্রহ, সামাজিক সচেতনতা, চ্যারিটি প্রোগ্রাম এবং শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণসহ বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছে কীন।
আপনার মন্তব্য