নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০১৫ ২০:৪৫

নাচনকে শাহপরান থানায় হস্তান্তর

মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক রেজাউল করিম নাচনকে নগরীর শাহপরাণ থানায় হস্তান্তর করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যায় নাচনকে থানায় হস্তান্তর করা হয় বলে র‌্যাব-৯ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ছাত্রদল নেতা নাচনকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন।

এরআগে দুপুরে এমসি কলেজে ছাত্রাবাস এলাকা থেকে নাচনকে আটক করে র‌্যাব।

র‌্যাব-৯ থেকে প্রেরিত সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, এএসপি পংকজ কুমার দে'র নেতৃত্বে এমসি কলেজের ছাত্রাবাস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রেজাউল করিম নাচনকে আটক করা হয়। নাচন মিরাবাজার, যতরপুর এলাকার মৃত চৌধুরী কামরুল রেজার পুত্র।

আপনার মন্তব্য

আলোচিত