৩১ জানুয়ারি, ২০২১ ২০:০০
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সরকারি কর্মচারীরাও এই দেশের নাগরিক তাদেরও হক আছে।
সামাজিক নিরাপত্তার টাকা বেশিরভাগই সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন বাবদ খরচ হয়ে যায় রোববার সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।
রোববার দুপুরে ৭ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী। এই অনুষ্ঠানেই সাংবাদিকরা এমন প্রশ্ন করেন তাকে।
পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা আগে থেকেই পেনশন পেয়ে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিজের উদ্ভাবনের একটি অংশ হল সাধারণ মানুষদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত যেমন বয়সে ক্ষতিগ্রস্ত দারিদ্রে ক্ষতিগ্রস্ত বিধবা মা বা শারীরিক প্রতিবন্ধী তাদেরকে এদের মধ্যে অন্তর্ভুক্ত করা। এটি মঙ্গল কাজটিকে আরও বেশি করে মঙ্গল করার জন্য, এখানে কত টাকা পেয়ে গেল এসকল হিসাব আমি মনে করি এ প্রেক্ষিতে সঠিক নয়।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমাদের সরকার সকল মানুষের জন্য ইউনিভার্সেল পেন্ড্রো প্যানেলের কাজ শুরু করেছি, অর্থ মন্ত্রনালয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে কিভাবে বর্তমানটিকে ধরে রেখে আরও বাড়িয়ে আরও আমাদের সমাজের নাগরিকরা রয়েছে সংবেদশীল ক্ষেত্রে তাদেরও আমরা অনুর্ভুক্ত করব। আপনারা জানেন এই বছর কোভিডের পরে নতুন করে যারা দরিদ্র হয়েছেন তাদেরকেও এ সেবায় অন্তুর্ভুক্ত করার জন্য স্থানীয় সরকারকে নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং ইতিবাচক দিক হল প্রধানমন্ত্রী চাচ্ছেন সকল বাংলাদেশের নাগরিক সকলকে ইউনিভার্সেল পেন্ড্রো প্যানেলের আওতায় নিয়ে আসা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।
আপনার মন্তব্য