শ্রীমঙ্গল প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি , ২০২১ ১৮:৫৪

চা বাগান থেকে আহত অবস্থায় চিত্রা হরিণ উদ্ধার

শ্রীমঙ্গলের চা বাগান থেকে আহত অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্বার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের সেকশন থেকে আহত অবস্থায় চিত্রা হরিণটিকে উদ্ধার করা হয়। হরিণের পেটের নিচের দিকে ক্ষতের চিহ্ন রয়েছে।

শ্রীমঙ্গল উপজেলার ভারপ্রাপ্ত ভেটেরিনারি সার্জন ডা. কর্ন চন্দ্র মল্লিক জানান, চিত্রা হরিণটি কোন প্রাণী আক্রমন করেছে। হরিণের ক্ষতস্থানে বন্যশুকরের দাঁতের চিহ্ন পাওয়া গেছে।

ডা. কর্ন চন্দ্র মল্লিকের ধারণা চিত্রা হরিণটি বন্যশুকর অথবা শিয়ালের আক্রমণের শিকার হয়েছে।

মঙ্গলবার বিকেলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট ঋষি বড়ুয়া স্থানীয় চা শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে আহত হরিনটি উদ্বার করে নিয়ে আসেন।

শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আহত হরিণটিকে আপাতত লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে রাখা হবে৷

আপনার মন্তব্য

আলোচিত