০২ ফেব্রুয়ারি , ২০২১ ২৩:০৭
শিবানীর লাশের পাশে তার স্বামী
মৌলভীবাজারের কুলাউড়ায় দুইট ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে প্রাণ গেল সিএনজি অটোরিক্সা যাত্রী গৃহবধূ শিবানী নায়েকের।
মঙ্গলবার রাত সাড়ে ৭ ঘটিকার সময় ঘটনাটি ঘটে কুলাউড়া নবিন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নিকটে। নিহত শিবানী নায়েক শ্রীমঙ্গলের বিটিআরআই চা বাগানের শ্রমিক সহদেব নায়েকের স্ত্রী।
পুলিশ জানায়, শিবানী নায়েক স্বামীর বাড়ি থেকে বাবা অরুন নায়েকের বাড়ি দিলদারপুর চা বাগানের বাংলা টিলায় আসছিল। স্কুল চৌমুহনায় আসার পর একটি ট্রাক রাস্তার একপাশে এবং অপর ট্রাকটি কুলাউড়া থেকে ব্রাক্ষণবাজারের দিকে যাচ্ছিল। চালক সিএনজি নিয়ে দুই ট্রাকের মাঝ দিয়ে যেতে চাইলে দ্রুতগামী ট্রাকের পিছনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। শিবানীর দুই ছেলে ও এক মেয়ে বাড়িতে অবস্থান করে প্রাণে বেঁচে যায় তারা। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।
আপনার মন্তব্য