হবিগঞ্জ প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি , ২০২১ ০১:৩৬

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন।

সোমবার এবং মঙ্গলবার (১ ও ২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোয়নপত্র জমা দেন।

মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ বিদ্রোহী, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আতাউর রহমান সেলিম, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হক সেলিম, স্বতন্ত্র প্রার্থী বিএনপি বিদ্রোহী এম ইসলাম তরফদার তনু, স্বতন্ত্র প্রার্থী মো. সামছুল হুদা, গাজী মোহাম্মদ পারভেজ হাসান ও বশিরুল আলম কাউছার।

হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ৬৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৪১ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন। ১নং ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে ৭ জন, ২নং ওয়ার্ড থেকে ৩ জন, ৩নং ওয়ার্ড থেকে ৫ জন, ৪নং ওয়ার্ড থেকে ২ জন, ৫নং ওয়ার্ড থেকে ৩ জন, ৬নং ওয়ার্ড থেকে ৬ জন, ৭নং ওয়ার্ড থেকে ৩ জন, ৮নং ওয়ার্ড থেকে ৪ জন ও ৯নং ওয়ার্ড থেকে ৮জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১,২,৩নং ওয়ার্ড থেকে ৬ জন, ৪,৫,৬ নং ওয়ার্ড থেকে ৪ জন ও ৭,৮,৯,নং ওয়ার্ড থেকে ৭জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত