বালাগঞ্জ প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি , ২০২১ ১৯:১১

বালাগঞ্জে কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

সিলেটের বালাগঞ্জ উপজেলায় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বালাগঞ্জ উপজেলা যুবদল।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বালাগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাইফুল আহমদ সেফুলের নেতৃত্বে এ মিছিল উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে এক পথসভায় মিলিত হয়।

উপজেলা যুবদলের সিনিয়র সদস্য আবু ফতেহ ফাত্তাহ’র সঞ্চালনায় বক্তারা বলেন, ‘বিএনপির সব আন্দোলন সংগ্রাম সামনে থেকে সফল করেছে বালাগঞ্জ উপজেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচি পালনে তৎপর থাকে এ উপজেলা নেতাকর্মীরা। কিন্তু কথিত বিএনপির নেতার ব্যারিস্টার এম এ সালাম যুক্তরাজ্যে থেকে বালাগঞ্জে পকেট কমিটি দেবার পায়তারা করছেন। অথচ এই সালাম দলের কঠিন সময়ে লন্ডনে বিলাসিতার জীবনযাপন করছেন। আমরা বালাগঞ্জ উপজেলা যুবদল এই নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।’

এ বিক্ষোভে নেতৃত্বে দেওয়া বালাগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাইফুল আহমদ সেফুল বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালামের একজন বিতর্কিত নেতা। তিনি সবসময় দলকে বিতর্কিত করছেন দলের নাম ভাঙিয়ে। আজকে আমরা তার বিরুদ্ধে জুতা প্রদর্শন করে ঝাড়– মিছিল করেছি। বালাগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।’

বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির বলেন, ‘ব্যারিস্টার এম এ সালাম লন্ডন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত রয়েছেন। তিনি একটা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন কমিটি দিতে চাচ্ছেন বালাগঞ্জসহ সিলেটের অনেক উপজেলায়। কথিত এই নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।’

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, আখতার আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য মুহিব চৌধুরী মুজিব, পূর্ব ফৈলনপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রেজভী আহমদ এলাইছ, উপজেলা যুবদলের সদস্য ফজলু মিয়া, আশিকুর রহমান, আশরাফ আলী, জহির উদ্দিন, জাবেদ আলী, মফবুল মিয়া, আব্দুস শহিদ, শিব্বীর আহমদ, মফুর আলী, মনির মিয়া, নমিয় উদ্দিন, গিয়াস আহমদ, ইরান উদ্দিন, আলী আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত