বড়লেখা প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি , ২০২১ ১৯:২৯

বড়লেখায় করোনা ভ্যাকসিন কার্যক্রম নিয়ে সভা

করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা টার্স্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা।

সভার শুরুতে কোভিড-১৯ টিকাদানের সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্নদীপ বিশ্বাস।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান সুয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, সুজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নছিব আলী, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ প্রমুখ।

প্রসঙ্গত, www.surokkha.gov.bd লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত