০৩ ফেব্রুয়ারি , ২০২১ ২৩:১২
দিরাইয়ে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ফাউন্ডেশন ও এস এম মেমোরিয়াল স্ট্রাটের অর্থায়নে এবং হাওর উন্নয়ন পরিষদের আয়োজনে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।
বুধবার বিকেলে উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজারে হাওর উন্নয়ন পরিষদের উপদেষ্টা আব্দুল বায়েছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন যুগ্নমহাসচিব মনোরঞ্জন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার কাউসার চৌধুরী, হাওর উন্নয়ন পরিষদের সিলেটের সভাপতি সুরঞ্জিত বর্মণ, মানবাধিকার ফাউন্ডেশন সিলেটের সভাপতি বশির আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা আলী আসগর আঙ্গুর, সামিদুল ইসলাম, মোস্তফা মিয়া প্রমুখ।
আপনার মন্তব্য