বিশ্বনাথ প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি , ২০২১ ১৯:৩০

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে চারদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে মো. আমিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের ইকবাল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আগেরদিন বাউনপুরের বাসিন্দা অপহৃত কিশোরীর বাবা সোনাফর আলী বিশ^নাথ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, (মামলা নং ৫)। মামলার প্রেক্ষিতে ওইদিন (বৃহস্পতিবার) সকালে নিজ বাড়ি থেকে পুলিশ আমিনকে গ্রেপ্তার করে।

এসময় অপহৃত কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এরপর চিকিৎসার জন্যে বৃহস্পতিবার দুপুরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা। তিনি বলেন, ধর্ষক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত