০৪ ফেব্রুয়ারি , ২০২১ ১৯:৩৬
প্রশাসক নিয়োগের ১৩ মাস পর নবগঠিত সিলেটের বিশ্বনাথ পৌরসভার অস্থায়ী অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সরকারি আবাসিক কোয়ার্টারের ২য় তলায় এ অফিস উদ্বোধন করা হয়। অফিস উদ্বোধনের মধ্যদিয়ে বিশ্বনাথ পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
এর আগে ২০১৯ সালের ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশের প্রেক্ষিতে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৪২ ধারার (১) উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় ইউএনও বর্ণালী পালকে। তার আগে ২০১৯ সালের ২১ অক্টোবর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তাবায়ন কমিটি (নিকার) এক সভায় বিশ্বনাথকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়।
অফিস উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা রমজান আলী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা, থানান অফিসার্স ইনচার্জ মো. শামীম মূসা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. ছয়ফুল হক, সাংবাদিক কাজী জামাল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন আহমদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারি ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খায়রুল আমিন আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আনসার ভিডিপি কর্মকর্তা আমির আলী, বিশ্বনাথ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আহমদ, উপজেলা যুবলীগ নেতা সিতার মিয়া, সাংবাদিক প্রণঞ্জয় বৈদ্য অপু, সাইফুল বেগ, কামাল মুন্না, নবীন সোহেল, আব্বাস হোসেন ইমরান প্রমূখ।
এসময় পৌরসভা সহায়ক কমিটির সদস্য মো. রাজুক মিয়া রাজ্জাক, শামীম আহমদ, ইছহাক আলী, আমির আলী, ফজর আলী, হেলাল মিয়া, রফিক মিয়া, ইউনুছ আলী, জুহুর আলী, নজরুল ইসলাম, দবিরুল ইসলাম, শামীম আহমদ, রাসনা বেগম, লাকি বেগম ও করিমা বেগম উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য