০৫ ফেব্রুয়ারি , ২০২১ ১৬:৫৪
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা শংকর পাল চৌধুরীর পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোর দল শ্রী দূর্গা ভান্ডার নামক দোকানের পেছনে ঘরের চালের টিন কেটে সিলিং ভেঙ্গে দোকানে ঢুকে পড়ে। এরপর দোকান থেকে প্রায় লাখ টাকার বেশি মালামাল লুট করে নিয়ে গেছে।
দোকানের পরিচালক ব্যবসায়ী দ্বিজেন্দ্র পাল চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পর মধ্য রাতে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে শুক্রবার সকালে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করনে। তিনি বলেন, সিসি ক্যামেরা দেখে চোরদের শনাক্ত ও মালামাল উদ্ধার করতে পুলিশ কাজ করছে।
আপনার মন্তব্য