০৫ ফেব্রুয়ারি , ২০২১ ১৯:৩০
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার দুঃস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের দুঃস্থ, হতদরিদ্র ও অসহায় শীতার্ত নারী-পুরষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
কমলগঞ্জ পৌরসভার আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। কমলগঞ্জ উপজেলা প্রজন্মলীগের আহবায়ক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতেয়াজ আহমেদ বুলবুল, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।
এসময় পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য