০৫ ফেব্রুয়ারি , ২০২১ ১৯:৪৪
“পুরনো বন্ধু, হারানো দিন, স্মৃতির ছবিরা আজও রঙিন” এই স্লোগানে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কমলগঞ্জ দয়াময় সিংহা উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রথম পুনর্মিলনী উৎসব হয়েছে। বিদ্যালয়ের প্রাঙ্গণে ব্যাপক আনন্দ, উদ্দীপনা ও হৈ-হুল্লোড়ের মধ্য দিয়ে দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই কমলগঞ্জ দয়াময় সিংহা উচ্চবিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীরা অতিথিদের নিয়ে স্বরনিকা মোড়ক উম্মোচন ও আগত সকল শিক্ষার্থীদের মাঝে টি সার্ট ও স্মৃতিমূলক উপহার বিতরণ করা হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে অ্যাডভোকেট শ্যাম সুন্দর সিংহের সঞ্চালনায় ও দয়াময় সিংহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার সিংহার সভাপতিত্বে অতিথি ছিলেন দয়াময় সিংহা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জয়ন্ত সিংহ, রনজিত সিংহ, জটিল সিংহ, রাজকুমার সিংহ ও কৃষ্ণ কুমার সিংহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বন্ধুত্বের বন্ধনকে দৃঢ় করার এই প্রয়াস যেনো সবার মাঝে বিরাজ থাকে। বন্ধুদের সাথে দেখা করার এই আকুলতা সব মানুষের। বন্ধুত্ব মানে বন্ধুত্বই। এটি এমন এক শব্দ, যার কোনো সংজ্ঞা দরকার হয় না। ভালো-খারাপ সব মিলিয়েই যাকে ভালোবাসা যায় সেই তো বন্ধু। পরে বিকালে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য বন্ধুত্বের মিলন মেলার সমাপ্ত হয়।
আপনার মন্তব্য