সুনামগঞ্জ প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি , ২০২১ ১৬:২৭

সুনামগঞ্জে প্রথম করোনার টিকা নিবেন এমপি মানিক

সুনামগঞ্জে প্রথম ব্যক্তি হিসেবে করোনাভাইরাসের ভ্যাকসিন (টিকা) নেবেন সুনামগঞ্জ - ৫ (ছাতক -দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যও।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন নিশ্চিত করে বলেন, আগামীকাল রোববার (৭ফেব্রুয়ারি) সুনামগঞ্জ ৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক তিনি প্রথম ভ্যাকসিন নিবেন। এটি সুনামগঞ্জের মানুষের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, সুনামগঞ্জ সদর উপজেলায় এ পর্যন্ত ৭শত মানুষ ভ্যাকসিন দেয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন। তাদের পর্যায়ক্রমে এসএমএম দিয়ে ভ্যাকসিন নেয়ার জন্য বলা হবে।

এদিকে সুনামগঞ্জে প্রথম ভ্যাক্সিন নেওয়ার বিষয়ে প্রথম টিকা নেয়া প্রসঙ্গে এমপি মুহিবুর রহমান মানিক বলেন , ‘আমি করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার জন্য প্রস্তুত। আমার কোনো ভয় নেই বরং আগামীকাল প্রথম করোনার টিকা আমি নিতে পারবো ভেবে নিজেকে খুব ভালো লাগছে।

তিনি বলেন, আমি সুনামগঞ্জের মানুষকে বলতে চাই গুজবে কান দেবেন না। করোনার টিকাই পারে আমাদের নিরাপদ রাখতে, করোনা থেকে বাঁচাতে।’

উল্লেখ্য, গেল রোববার (১ ফেব্রুয়ারি) কঠোর পুলিশ নিরাপত্তায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফ্রিজার ভ্যানে সাতটি কার্টনে ১২ হাজার ভায়ালে ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন সুনামগঞ্জে পৌঁছে দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত