গোয়াইনঘাট প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি , ২০২১ ১৭:২১

গোয়াইনঘাট উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক জসিম উদ্দিন

গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমানের মৃত্যুতে আহ্বায়কের পদ শূন্য হওয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দিনকে নতুন আহ্বায়ক মনোনীত করা হয়েছে।

শনিবার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জরুরী সভায় সর্বসম্মতিক্রমে জসিম উদ্দিনকে আহ্বায়ক মনোনীত করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত