হবিগঞ্জ প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি , ২০২১ ২১:৩১

হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ধানি জমিতে পুলিশ ভ্যান, আহত ৩

হবিগঞ্জের বানিয়াচংয়ে নিয়ন্ত্রন হারিয়ে পুলিশের গাড়ি ধানি জমিতে পরে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রতœা ব্রিজের এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন ইন্সপেক্টর মোরশেদ, কনস্টেবল খলীল, ও কনস্টেবল নরুল ইসলাম।

তারা সবাই আজমিরীগঞ্জ থানার সদস্য বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার হবিগঞ্জ পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভা শেষে আজমিরীগঞ্জ যাওয়ার পথে রত্না ব্রিজ এলাকায় পৌছলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের ধানি জমিতে পরে যায়। এতে ৩ পুলিশ সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত