জগন্নাথপুর প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি , ২০২১ ২৩:৪২

জগন্নাথপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

সুনাগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেটে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান নব নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।

শপথগ্রহণ কারীরা হলেন মেয়র আক্তারুজ্জামান আক্তার হোসেন, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, শাহিন আহমদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিতু মিয়া, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল হক, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমদ. ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাফরোজ ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছমির উদ্দিন, সংরক্ষিত নারী কাউন্সিলর শিল্পী বেগম, বাহারজান বিবি ও সুবর্ণা শর্মা।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত