০৭ ফেব্রুয়ারি , ২০২১ ০০:৪০
বাংলাদেশের ঋতু প্রকৃতি আজকাল ভুলেই যাচ্ছে নতুন প্রজন্ম। তাদের অনেকেই পায় না প্রকৃতির ছােঁয়া। সিলেটের মেঠােসুর নামক একটি ত্রৈমাসিক পত্রিকার উদ্যােগে তাদের প্রকৃতি দেখানাের স্বপ্ন দেখিয়েছে। প্রতি দুই মাস অন্তর অন্তর শিশু ও অভিভাবকদের নিয়ে তারা এই কাজটি করে যাচ্ছে।
এর ধারাবাহিকতায় গত শুক্রবার শিশুদের হাওরে নিয়ে প্রকৃতি দেখানাে হয়; যার মূল উদ্যােক্তা ব্রতচারী বিমান তালুকদার। সেখানে শিশুরা ইচ্ছেমতো ছুটাছুটি ,গান-বাজনা, খেলাধুলার মধ্যে আনন্দময় দিনটি কাটায়।
বিমান তালুকদার বলেন, "ভীষণ বিপদে পড়ে ডাকছি তোমায়, বাছুর হারায়া যাওয়া গাভীর গলায়" কিংবা "নদীই যদি না থাকে তবে কেন এতো ব্রিজের প্রাচুর্য" এমন অগণিত অপ্রাপ্তিভাবনা মাথায় গিজগিজ করে। গ্রাম শহর হবে এইসব কীসের বার্তা বহন করে! মানুষ যে মানুষের জায়গা থেকে সরে যাচ্ছে বেশ টের পাওয়া যাচ্ছে।
মেঠুসুর ষড়ঋতু উদযাপন পর্ষদ এর আয়োজনে অঞ্জন সরকারের সভাপতিত্বে বিমান তালুকদারের সঞ্চালনায় হাকালুকি হাওরে শিশুদের শীতঋতুর সাথে পরিচয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম.সি কলেজ সিলেটের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, কবি নিপু মল্লিক, হাওরপারের ধামাইল বাংলাদেশের সভাপতি বিনয় ভুষণ তালুকদার, মাহবুব রহমান, নাট্যকর্মী প্রলয় দে, কবি মেকদাদ মেঘ, প্রকৌশলী রতন দেবনাথ, সংগঠক ঝর্ণা চৌধুরী, প্রভাষক আনসার আজহারী, সংবাদকর্মী আশরাফ আহমেদ প্রমুখ।
এরপর হিজল গাছের ছায়ায় বসে গান পরিবেশন করেন বাউল বশির উদ্দীন সরকার, বাউল লাল শাহ, মল্লিকা দেবী, শিক্ষক রাজীব দে চৌধুরী, দীপালি তালুকদার, বিমান তালুকদার, অদিতি রায় বর্মণ, তাহসিন
রহমান, দেবযানী সরকার মৌন, নিতু মল্লিক, বিপ্রজিৎ সরকার। নৃত্য পরিবেশন করেন বিদ্যূষী চৌধুরী বৃন্ত। এছাড়াও কবিতা, ছড়া, নাটিকা, সঙ্গীতে প্রায় পঞ্চাশজন শিশু-কিশোর অংশগ্রহণ করেন৷
এইদিন বাউল বশির উদ্দিন সরকারের জন্মদিন থাকায় শিশু-কিশোরসহ সকলকে নিয়ে উদযাপন করা হয়। জন্মদিন উদযাপন শেষে শিশু-কিশোরদের হাতে মুহাম্মদ জাফর ইকবালের লেখা 'মুক্তিযুদ্ধের ইতিহাস' বই তুলে দেয়া হয়৷
এসময় উপস্থিত ছিলেন গৌতম দত্ত, বিষ্ণু চৌধুরী, নমিতা মল্লিক, ঝুমা পাল, আখতার হাসান, জুই সরকার, সুমনা চৌধুরী, সৌরভ চন্দ্র দাশ, পূজন তালুকদার, জাহাঙ্গীর আলম, অজয় সরকার, আব্দুল হাফিজ নোমান, মুন্না সরকার, মো সোহেল আহমদ, দ্বীপ দাস, গৌরব দত্ত, আদিত্য রায় বর্মণ, তাহমিদ রহমান, রাজ দাস, তপু দাস, শাওন আহমেদ প্রমুখ৷
এক পর্যায়ে শীতঋতুর নানা দিক নিয়ে ছোট্ট করে কথা চালান অসীম সরকার।
আপনার মন্তব্য