০৭ ফেব্রুয়ারি , ২০২১ ০০:৪৭
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম বিতর্ক বিষয়ক সংগঠন “সাস্ট-স্কুল অব ডিবেট” এর সপ্তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি পদে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবুল হাসান সাজলি এবং সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাহির চৌধুরীকে মনোনীত করা হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
নব গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি রিফাত জাহান বর্ণিকা, সহ-সভাপতি (ডিবেট) সুমাইয়া ইসলাম ঐশী, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন বিজয়, ডিবেট ডিরেক্টর রায়ান সামিন, সহ-ডিবেট ডিরেক্টর (বাংলা) ফারিহা তাহসিন হক, সহ-ডিবেট ডিরেক্টর (ইংরেজি) নুসরাত আনজুমান চারু, অর্থ সম্পাদক রায়হানা ইসলাম, সহ-অর্থ সম্পাদক খন্দকার সানজিদা জান্নাত, সাংগঠনিক সম্পাদক মেহজাবিন খান পর্ণা, সহ-সাংগঠনিক সম্পাদক নাজনীন লিজা ও মোহাম্মাদ বাহাউদ্দিন রাকিব, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তামিম মিয়াহ, দপ্তর সম্পাদক তানজিলা আক্তার, প্রকাশনা সম্পাদক ফারহান চৌধুরী রুহেল ও প্রচার সম্পাদক শাওন সূত্রাধর।
আপনার মন্তব্য