চুনারুঘাট প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি , ২০২১ ০০:৪৯

চুনারুঘাটে জমে উঠেছে পৌর নির্বাচনী প্রচারণা

চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থীসহ সাধারণ আসনে ৫৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র প্রার্থী ও কাউন্সিলর পদপ্রার্থীরা। চলছে পোষ্টারিং-মাইকিং।

ভোটারদের দুয়ারে দুয়ারে হাঁটছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।  ব্যানার -ফেস্টুনে ছেয়ে গেছে চুনারুঘাট পৌরশহরসহ প্রতিটি ওয়ার্ড।

চুনারুঘাট পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় (ধানের শীষ) প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র নাজিম উদ্দিন শামসুসহ ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীদের মধ্যে, আওয়ামীলীগ দলীয় (নৌকা) প্রতীকের প্রার্থী সাইফুল আলম রুবেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর সাহেব চরমোনাই) দলীয় (হাত পাখা) প্রতীকের প্রার্থী মোঃ বাছির আহম্মদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ আসনে ৪১ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত আসনে ১১ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ ৫৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ, চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি চুনারুঘাট পৌরসভা নির্বাচন (ইভিএম) এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত