০৭ ফেব্রুয়ারি , ২০২১ ০১:১৩
সিলেটের ঐতিহ্যবাহী উমেশ চন্দ্র নির্মলাবালা ছাত্রবাসের সাধারণ সম্পাদক, সমাজকর্মী বীরেন্দ্র সূত্রধর আর নেই। গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৫ মিনিটে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ৪ ভাই, ১ বোন, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মরদেহ শনিবার বেলা ১১টায় পুরানলেনস্থ শ্রীশ্রী গীতা মন্দিরে নিয়ে আসা হয়। সেখানে ফুলেল শ্রদ্ধা জানান গীতা মন্দিরের পক্ষ থেকে অশোক চৌধুরী, বিনীত চক্রবর্তী, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, শিবব্রত ভৌমিক চন্দন, রণ বিজয় ভট্টাচার্য্য, দেবল চন্দ্র দাশ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক কৃপেশ পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের পক্ষে প্রদীপ কুমার দেব প্রমুখ।
পরে বেলা সাড়ে ১১টায় সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমে তার মরদেহ নিয়ে আসা হয়। এখানে আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজের তত্ত্বাবধানে তার আত্মার চিরশান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়। এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সিলেট বিবেকের সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, মর্নিং বার্ডসের পক্ষে সভাপতি নীরেশ চন্দ্র দাশ ও অধ্যাপক অনবীর রায়, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট-১৪২৭ বাংলার সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবঃ ডিজিএম প্রণব কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ প্রমুখ।
দুপুর ১২টায় তার মরদেহ নিয়ে আসা হয় উমেশ চন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসে। যেখানে তার জীবনের অধিকাংশ সময়, শ্রম ও মেধা জড়িত ছিল। এ সময় কান্নায় ভেঙ্গে পড়ে ছাত্রবাসের ছাত্র-ছাত্রীবৃন্দ সহ তার অসংখ্য গুণগ্রাহীরা। এখানে জয়যাত্রা সংগঠনের পক্ষ থেকে প্রবোধ রঞ্জন দাশ ও গোপীকা রঞ্জন দাশ, প্রভু জগদ্বন্ধু ধামের পক্ষে প্রকৌশলী মনোজ বিকাশ দেবরায় ও ছাত্রাবাসের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
পরে দুপুর সাড়ে ১২টায় নগরীর চালিবন্দরস্থ মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। অন্তেষ্টিক্রিয়ায় তার আত্মীয়-স্বজন সহ বহু গুণগ্রাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাজসেবী বীরেন্দ্র সূত্রধরের পরলোকগমনে শোক প্রকাশ করেছেন শ্রীমা সারদা সংঘ সিলেটের সভানেত্রী খুশী সেন, সাধারণ সম্পাদক বিনতা দেবী, বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সভাপতি বেনু ভূষণ দাশ, সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার প্রমুখ।
আপনার মন্তব্য