নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি , ২০২১ ১৩:৪২

ভ্যাকসিন নিলেন সিলেটের পুলিশ সুপার

সিলেটের বিভাগীয় পুলিশ হাসপাতালে করোনার ভ্যাকসিন নিয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম ।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধনের শুরুতেই তিনি টিকা নেন।

পরে একে একে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা করোনা টিকা নেন।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম এর এসপি সিলেট নামের একাউন্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

সেখান বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্তের কারণে আজ থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বিভাগীয় পুলিশ হাসপাতাল, সিলেট এ করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছি।’

আপনার মন্তব্য

আলোচিত