জগন্নাথপুর প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি , ২০২১ ১৬:৫৫

জগন্নাথপুরে চেয়ারম্যান-ইউএনও-এসিল্যান্ড ও স্বাস্থ্য কর্মকর্তারা টিকা নিলেন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রথম দিনে করোনাভাইরাসের টিকা নিয়েছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর।

এছাড়া জগন্নাথপুর থানার ওসি (তদন্ত মোছলেহ উদ্দিন, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদসহ ডাক্তার, নার্স এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মসূচি টিকা নিচ্ছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রেই তারা টিকা নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন বলেন, জগন্নাথপুরে প্রথম ধাপে ৮ হাজার ৮শ’ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। নিবন্ধনের মাধ্যমেই এই টিকা দেয়া হবে। এরমধ্যেই ১৩০জন নিবন্ধন করেছেন। নিবন্ধন অনুযায়ী তাদেরকে টিকা দেয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত