জগন্নাথপুর প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি , ২০২১ ২২:০৯

জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বগ্রহণ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নিবনির্বাচিত জনপ্রতিনিধিরা রোববার দায়িত্বগ্রহণ করেছেন।

এ উপলক্ষ্যে দুপুরে পৌর মিলনায়তনে সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও পৌর সচিব সতিশ গোম্বামীর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নবনির্বাচিত মেয়র আক্তারুজ্জামান আক্তার, কাউন্সিলর সুহেল আহমদ, সাফরোজ ইসলাম, কামাল হোসেন, নারী কাউন্সিলর বারজান বিবি, শিল্পী বেগম প্রমুখ।

এরআগে পৌর পরিষদের পক্ষ থেকে নির্বাচিত জনপ্রতিধিদের ফুল দিয়ে বরণ করা হয়।

সভায় বক্তারা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জগন্নাথপুর পৌরসভার সার্বিক উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবা বাড়াতে আমরা কাজ করব। একটি আধুনিক পৌরসভা গঠণে লক্ষ্যে সবার মতামতের মাধ্যমে তারা কাজ করার অঙ্গীকার করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত