০৭ ফেব্রুয়ারি , ২০২১ ২২:৩৪
সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও শুরু হয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান। রোববার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভ্যাকসিন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ। করোনা ভ্যাকসিনের ফোকাল পার্সন হিসেবে শুরুতেই ভ্যাকসিন নিয়েছেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিক্যাল অফিসার (কোভিড-১৯)এর চিকিৎসায় উপজেলার নিয়োজিত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন।
রবিবার সকালে তিনি গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার প্রথম ব্যক্তি হিসেবে এই করোনা টিকা নেন। রোববার গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে করোনা ভ্যাকসিনের প্রয়োগের আনুষ্টানিক উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ রেহান উদ্দিন, মেডিকেল অফিসার ডাক্তার ফারহান জামিল,ডাক্তার সারওয়ার হোসেন, ডাক্তার খালেদুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ বদরুল ইসলাম, মা ও শিশু বিষয়ক মেডিকেল কর্মকর্তা ডাক্তার নুরজাহান।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, গোয়াইনঘাটে প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার (কোভিড-১৯) চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনকে টিকা দেয়ার মাধ্যমে গোয়াইনঘাটে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়। পরে অপরাপর সম্মুখ যোদ্ধাদেরও ভ্যাকসিন দেয়া হবে।
আপনার মন্তব্য