বিশ্বনাথ প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি , ২০২১ ১৬:৪৪

বিশ্বনাথ প্রেসক্লাবের নতুন কমিটি : সভাপতি খায়ের, সম্পাদক সোহেল

সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের (২০২১-২০২৩ অর্থবছরের) নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নতুন বাজারস্থ বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে সাবেক সহ-সভাপতি আশিক আলীর সভাপতিত্বে এক জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরকে (সমকাল, চ্যানেল এস টেলিভিশন ইউকে, শুভ প্রতিদিন, সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকম) সভাপতি ও নবীন সোহেলকে (বাংলাদেশের খবর ও শুভ প্রতিদিন) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

প্রেসক্লাবের অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি, সময়ের ডাক টুয়েন্টিফোর টিকম), সহ-সভাপতি কামাল হোসেন (যায়যায়দিন, একাত্তরের কথা, সিলেট সান ডটকম), সহ-সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন (আমার সংবাদ, সিলেট আপডেট ডটকম), কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ (মানবজমিন, শ্যামল সিলেট, বাংলাপেইজ টুয়েন্টিফোর ডটকম), দপ্তর সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব, সিলেটবাণী, বিশ^নাথের ডাক টুয়েন্টিফোর ডটকম), প্রচার সম্পাদক মশাহিদ আলী (শ্যামল সিলেট), নির্বাহী সদস্য মাওলানা শিব্বির আহমদ (মাসিক আল-ফারুক), আশিক আলী (যুগান্তর, যুগভেরী, সিলেট প্রতিদিন টুয়েন্টিফোর ডটকম), রোহেল উদ্দিন (গণকন্ঠ, কেটিভি), শুকরান আহমদ রানা (সকালের সময়, সিলটিভি ডটকম) এবং বদরুল ইসলাম মহসিন (এটিএনবাংলা ইউকে, রাজনীতি, জৈন্তাবার্তা)।

আপনার মন্তব্য

আলোচিত