০৮ ফেব্রুয়ারি , ২০২১ ২৩:০০
মৌলভীবাজারের কমলগঞ্জে রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গঞ্জু সমাজ আদিবাসি ফোরামের-২০২১ কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে সফল ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা হয়েছে।
করুনা গঞ্জুর সভাপতিত্বে ও লিটন গঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল মিলন, ১ নম্বর রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার, মনু দলই ভ্যালী সভাপতি ধনা বাউরী, মিরতিংগা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, মাসুদ রানা, নুরুত্তম বর্ধন প্রমুখ।
এছাড়াও সিলেট বিভাগের গঞ্জু সমাজের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন গঞ্জু সমাজের নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য